Don't Miss
Home / হোম স্লাইডার / নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত লাশ উদ্ধার
পল্লবী দে

নিজ ফ্ল্যাট থেকে অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত লাশ উদ্ধার

এমএনএ বিনোদন ডেস্কঃ নিজ ফ্ল্যাট থেকে এক টালিউড অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ অভিনেত্রীর নাম পল্লবী দে। ‘আমি সিরাজের বেগম’ সিনেমায় লুৎফা’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন এ অভিনেত্রী।

এ ছাড়া ‘রেশম ঝাঁপি’, ‘কুঞ্জছায়া’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন।

রোববার পশ্চিমবঙ্গের গড়ফার একটি ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন তার সঙ্গী। এর পর পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কী কারণে তার মৃত্যু হয়েছে সে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। একে আত্মহত্যাও বলা যাচ্ছে না। কারণ পল্লবীর ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গড়ফা থানা পুলিশ সূত্রে খবর, গত দেড় মাস ধরে এক সঙ্গীর সঙ্গে গড়ফা এলাকায় থাকতেন পল্লবী। আগে থাকতেন হাওড়ায়। শনি ও রোববার দুজনের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়েছিল।

অভিনেত্রীর সঙ্গী পুলিশকে জানিয়েছেন, রোববার সকালে সিগারেট কিনতে বাইরে গিয়েছিলেন তিনি। তারপর ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তিনি দেখেন পল্লবীর লাশ ঝুলছে। এর পরই পুলিশে খবর দেন তিনি।

এদিকে অভিনেত্রীর মৃত্যুর খবরে বিস্মিত কলকাতার সিনেপ্রেমীরা। কারণ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও নেটমাধ্যমে সক্রিয় দেখা গেছে পল্লবীকে।

পল্লবীর ফেসবুক প্রোফাইল বলছে— ২০২১-এর ১৯ জুলাই তার সম্পর্কের স্টেটাস ছিল ‘ইন আ রিলেশনশিপ’। সেই স্টেটাসে অনেকে অভিনন্দনও জানিয়েছিলেন।

অর্থাৎ ওই পুরুষ সঙ্গীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...