Don't Miss
Home / আন্তর্জাতিক / নিহত রুশ সেনাদের মা ও পরিবারের সঙ্গে দেখা করলেন পুতিন
সেনা

নিহত রুশ সেনাদের মা ও পরিবারের সঙ্গে দেখা করলেন পুতিন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ কিছুসংখ্যক রুশ সেনা সদস্যের মা ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল শুক্রবার তিনি তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন। ওই মায়েদের অনেকেরই ছেলে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন।

নিহতদের প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন বলেছেন, আমি এবং দেশের নেতৃত্বের পর্যায়ে সবাই এ বিষয়ে সমব্যথী। তিনি সেনাদের মায়েদের কাছে স্বীকার করেছেন, ছেলে হারানোর ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না।

পুতিন দাবি করেছেন, যুদ্ধের ব্যাপারে ইউক্রেন থেকে মিথ্যা অনেক তথ্য ছড়ানো হচ্ছে। ইউক্রেনে যুদ্ধ করতে পাঠাতে সেনা সমাবেশ করা নিয়ে ক্রমবর্ধমান চাপের মধ্যে বৈঠকটির আয়োজন করেন পুতিন।

সিনিয়র মার্কিন জেনারেল মার্ক মিলি মনে করেন, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রায় এক লাখ রুশ এবং এক লাখ ইউক্রেনীয় সৈন্য আহত কিংবা নিহত হয়েছে।

নিহত সেনা সদস্যের মায়েদের মধ্যে বেশ কয়েকজন ক্রেমলিনপন্থী আন্দোলনের সদস্য। সমালোচকরা বলেছেন, পুতিনের সঙ্গে আলোচনার জন্য তাঁদের বাছাই করা হয়েছে সাবধানতা অবলম্বন করে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...