Don't Miss
Home / আন্তর্জাতিক / নেতানিয়াহু বিমান ভ্রমণে ভয় পাচ্ছেন
নেতানিয়াহু

নেতানিয়াহু বিমান ভ্রমণে ভয় পাচ্ছেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে বিমানে ভ্রমণ করতে চাচ্ছেন না। সম্প্রতি জর্ডান তার আকাশপথ ব্যবহার করতে নিষেধ করায় সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত সফর বাতিল করতে হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী গত শনিবার তার এ ভয়ের কথা গণমাধ্যমকে জানান।

সৌদি আরব তার আকাশপথ ব্যবহার করে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আমিরাত যাওয়ার প্রস্তাব দিলেও হুতি বিদ্রোহীদের মিসাইল হামলার ভয়ে অবশেষে তিনি আবুধাবি যাওয়ার পরিকল্পনা বাতিল করেন।

সম্প্রতি সময়ে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা সৌদি আরবে মিসাইল হামলা বাড়িয়ে দেওয়ায় দেশটির আকাশপথ এড়িয়ে চলছে ইসরায়েল।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...