Don't Miss
Home / সাহিত্যপাড়া / ‘নোরা’ হয়ে আসছেন জাকিয়া বারী মম
জাকিয়া বারী মম

‘নোরা’ হয়ে আসছেন জাকিয়া বারী মম

এমএনএ বিনোদন ডেস্কঃ নির্মাতা আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’। যেখানে একজন পুলিশের উধ্বর্তন কর্মকর্তার চরিত্রে দেখা গিয়েছিল জাকিয়া বারী মমকে। যা সর্বমহলে বেশ প্রশংসিত হয়। তারই ধারাবাহিকতায় এবার এই শিল্পী ওয়েব সিরিজে আসছেন নোরা হয়ে।

আগামীকাল বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে নতুন সিরিজ ‘হাই অন লাইফ’। ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাস আনছে এটি। যেখানে মমকে দেখা যাবে গুলশানের বনেদি পরিবারের সন্তান হিসেবে। ওয়েব ফিল্মটির গল্প ও পরিচালনায় আছেন আরিফ এ আহনাফ। চিত্রনাট্য লিখেছেন ফরহাদ হোসেন।

নির্মাতা আরিফ এ আহনাফ বলেন, ‘থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস গল্প। এর শুটিং আমরা করেছিলাম একেবারে বান্দরবানের দুর্গম এলাকায়। এর আগে ক্যাম্প করে এমনভাবে ওয়েব সিরিজের কেউ কাজ করেছে বলে আমার জানা নেই। শুটিংয়ের পর দীর্ঘ প্রস্তুতি নিয়ে এটি অবমুক্ত হচ্ছে।’

তিনি জানান, ঢাকা ও বান্দরবনের রিমাক্রি, তিন্দু এবং দেবতাখুমে শুটিং হয়েছে। বান্দরবানে একটানা ১১ দিন কাজ চলে এটার।

সিরিজটির গল্প নোরাকে নিয়েই। যার পাঁচ-ছয়জন বন্ধু-বান্ধবী। সবাই গুলশান, বারিধারা এলাকার। নিজের বাস্তব জীবেন থেকে বাঁচতে তারা যায় ঘুরতে। কিন্তু তাদের মধ্যেই একজন থাকে প্রফেশনাল কিলার। সিরিজটি আগামীকাল রাত ৯ টায় প্রকাশ হবে আর গল্পটি তুলে ধরা হয়েছে মোট ৬টি পর্বে।

মম ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, রাশেদ মামুনুর অপু, আবির মির্জা, জয়শ্রী কর জয়া, মাসুম বাশার, করভি মিজান রিভি, আসিফ খান ও ওয়াহিদা হোসেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...