Don't Miss
Home / আজকের সংবাদ / পদ্মভূষণ খেতাব লাভ করলেন মহেন্দ্র সিং ধোনি

পদ্মভূষণ খেতাব লাভ করলেন মহেন্দ্র সিং ধোনি

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতীয় ক্রিকেট তারকা মাহেন্দ্র সিং ধোনির মুকুটে যুক্ত হল আরও একটি পালক। দেশটির পদ্মভূষণ সম্মানের জন্য নির্বাচিত হলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক। ভারতের সাবেক অধিনায়কের আগে আরো ১০ ক্রিকেটারকে অতীতে ভারতের এই তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়েছে। এগারোতম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন ধোনি।
গতকাল সোমবার ক্রিকেটে অসাধারণ অবদান রাখার জন্য এবং এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে চমক দেখানো পঙ্কজ আদভানি পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। গতকাল সোমবার ভারতের রাষ্ট্রপতি ভবনে মাহেন্দ্র সিং ধোনি ও পঙ্কজ আদভানির হাতে পদ্মভূষণ পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
কাকতালীয়ভাবে সাত বছর আগে এই একই দিন ধোনির নেতৃত্বে আইসিসি বিশ্বকাপের আসরের ফাইনাল ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে জয়ী হয়েছিল ভারত।
ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক লেফট্যানেট কর্নেল পদ লাভ করা ধোনি সামরিক পোশাকে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হন পদ্মভূষণ খেতাব গ্রহণের জন্য। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজসহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব।
আদভানি বিলিয়ার্ড খেলে মোট ১৯ টি শিরোপা জিতেছেন। এছাড়া ধোনি ভারতকে এনে দিয়েছেন তিনটি বৈশ্বিক শিরোপা। ভারতের ক্রীড়া ক্ষেত্রে তাদের এই অসামান্য অবদানের জন্য তাদেরকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছেন। ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয়।
ভারতের ক্রিকেটে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাকে বলা হয় ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও ২০১৫ সালে টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন তিনি। টেস্টে তিনি নিজ দেশকে নিয়ে গিয়েছিলেন সবার শীর্ষে। তার অধিনায়কত্বে গত এক যুগে ভারত আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ম্যাচে জয় পায়। তার নেতৃত্বে ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে ভারত। এ ছাড়া ২০১১ সালে ২৮ বছর পর ভারত ওয়ানডে বিশ্বকাপ শিরোপাও জিতেছিল তার নেতৃত্বে।
দারুণ পারফর্ম আর অধিনায়কত্বের জন্য ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পান ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
ভারতের ক্রিকেটে অবদানের জন্য কিছুদিন আগেই সাবেক এই অধিনায়ককে ভারতীয় সেনাবাহিনী ‘লেফট্যান্যান্ট কর্নেল’ উপাধিতে সম্মানিত করেন। এই সম্মান প্রাপ্তির পর থেকে ধোনি ভারতীয় সেনাবাহিনীদের একজন হয়ে গেছেন। যার কারণে সেনাবাহিনীর সমস্ত সুবিধাই পাবেন এই তারকা ক্রিকেটার।
ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে আরো ৮ জনকে গত বৃহস্পতিবার পদ্মভূষণ খেতাব দেয়া হয়েছে। পদ্মবিভূষণ পেয়েছেন ৩ জন। পদ্মশ্রী দেয়া হয়েছে ৮৩ জনকে।
পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ২০১৭ সালে বিশ্ব ভারোত্তোলনে সোনাজয়ী সাইখন মীরাবাই চানু। এশিয়ান গেমসে সোনাজয়ী সাবেক টেনিস তারকা সোমদেব দেববর্মন। ব্যাডমিন্টনে পুরুষদের মধ্যে দেশের এক নম্বর সিঙ্গলস তারকা কিদম্বি শ্রীকান্ত ও ১৯৭২ প্যারালিম্পিক্সে সোনাজয়ী সাঁতারু মুরলীকান্ত পেটকার।
এর আগে টেনিস তারকা সানিয়া, বিজয় অমৃতরাজ, রামনাথান কৃষ্ণাণ এবং লিয়েন্ডার পেজ পদ্মশ্রী এবং পদ্মভূষণ উভয় সম্মাননাই পেয়েছিলেন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...