Don't Miss
Home / অর্থনীতি / পদ্মা সেতুতে প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়
পদ্মা সেতু

পদ্মা সেতুতে প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ টাকা টোল আদায়

এমএনএ অর্থনীতি ডেস্কঃ পদ্মা সেতু খুলে দেওয়ার প্রথম আট ঘণ্টায় যানবাহন চলাচল করেছে ১৫ হাজার ২০০টি। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার।

রোববার বিকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ৮ ঘণ্টায় মাওয়া প্রান্তে ৮ হাজার ৪৩৮টি গাড়ি থেকে আয় ৪৬ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৬২টি গাড়ি থেকে আয় ৩৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।

সকাল থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৬০ শতাংশই মোটরসাইকেল। সে তুলনায় বড় যানবাহন কিছুটা কম বলে জানিয়েছেন টোলপ্লাজায় দায়িত্বরত এই কর্মকর্তা

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন সেতুর দুই প্রান্তের ফলক উন্মোচন করেন তিনি। নির্ধারিত টোল পরিশোধ করে পদ্মা সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...