Don't Miss
Home / আজকের সংবাদ / পবিত্র ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

পবিত্র ঈদুল আজহা ২ সেপ্টেম্বর

এমএনএ রিপোর্ট : পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২ সেপ্টেম্বর, শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যতম সদস্য ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন জেলায় আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

এর আগে সৌদি আরবের আকাশে মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ৩১ আগস্ট বৃহস্পতিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ১ সেপ্টেম্বর (শুক্রবার) সেখানে ঈদুল আযহা পালন করা হবে।

সৌদি আরবের সর্বোচ্চ বিচারিক আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এই তারিখ ঘোষণা করেছে। আজ ২৩ আগস্ট বুধবার থেকে সৌদি আরবে জিলহজ মাস শুরু হয়েছে।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, জর্ডান ও মালয়েশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে পাকিস্তান গত শনিবার ঘোষণা দেয়, ২ সেপ্টেম্বর ঈদুল আজহা হতে পারে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখার একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সেই হিসাবে আজ সন্ধ্যার পর বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ায় ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...