Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / পরীমনিকে নিয়ে মুখ খুললেন নচিকেতা
পরীমনি

পরীমনিকে নিয়ে মুখ খুললেন নচিকেতা

এমএনএ বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে কারামুক্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন সোশ‌্যাল মিডিয়ায় অনুপস্থিত থাকার পর আবারো ফিরেছেন এই মাধ‌্যমে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে সংগীতশিল্পী নচিকেতার গাওয়া একটি পুরোনো গানের ভিডিও শেয়ার করেন। আর ক‌্যাপশনে লিখেন—‘নিজের উপর বিশ্বাস রাখুন।’

পরীমনির এ পোস্ট ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নজরে পড়েছে নচিকেতারও। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ‌্যমে মুখ খুলেছেন জীবনধর্মী গানের গায়ক নচিকেতা। পরীমনি প্রসঙ্গে তিনি বলেন—‘ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যা বলা উচিত তা সবার সামনে বলার ক্ষমতা রাখেন। তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, এটি খুব সহজ নয়। তিনি যা করছেন বেশ করছেন।’

ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহার উদাহরণ টেনে নচিকেতা বলেন, ‘সেই সময়ে মালা সিনহাকেও শুনতে হয়েছিল, তার যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে উপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাদের নিচে নামিয়েছে।’ পরীমনির পাশে থাকার কথা জানিয়ে এই শিল্পী বলেন—‘আপনাকে পূর্ণ সমর্থন জানাই, সব সময় পাশে আছি।’

x

Check Also

আলিফ

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন

এমএনএ আইন আদালত ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন। তাঁদের ...