Don't Miss
Home / হোম স্লাইডার / পরীমনির পরবর্তী হাজিরা ১০ অক্টোবর
চিত্রনায়িকা পরীমনি

পরীমনির পরবর্তী হাজিরা ১০ অক্টোবর

এমএনএ বিনোদন ডেস্ক : মাদক মামলায় বুধবার (১৫ সেপ্টেম্বর) আদালতে হাজিরা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে হাজিরা দিয়েছেন তিনি। পরীমনির পরবর্তী হাজিরা তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর।বুধবার বেলা পৌনে ১১টায় আদালতে হাজির হয়েছেন পরীমনি। আদালত প্রাঙ্গণ থেকে ভিড় ঠেলে ১২ নম্বর আদালতে প্রবেশ করেন এ নায়িকা। তার আইনজীবীরা সেখানে উপস্থিত না থাকায় বের হয়ে আসেন পরীমনি।আদালত থেকে বের হয়ে হাজতখানায় প্রবেশ করেন পরীমনি। পরে তার সঙ্গে দেখা করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

এদিকে পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান জানান, পরীমনির দুটি গাড়ি, ল্যাপটপ ও মোবাইল চেয়ে আবেদন করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হওয়ার পর এগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছিল। আদালত এ ব্যাপারে সাড়া দেননি।বুধবার (৪ আগস্ট) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এ নায়িকার বাসা থেকে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাদক সম্পৃক্ততার কথা স্বীকার করেন পরীমনি। পরে ৫ আগস্ট তার নামে রাজধানীর বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

তিন দফায় সাত দিনের রিমান্ড শেষে উচ্চ আদালতে হস্তক্ষেপে জামিন হয় পরীমনির। ৫০ হাজার টাকা মুচলেকায় মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনিকে জামিন দেন ঢাকা মহানগর দায়রা হাকিম কে এম ইমরুল কায়েশ।বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হয়েছেন পরীমনি। এর আগে সকাল ৯টা ২১ মিনিটে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে পরীমনিকে হস্তান্তর করে কাশিমপুর কারা কর্তৃপক্ষ। সকাল ৯টা ৩৭ মিনিটের দিকে কারাগার থেকে বের হন এ নায়িকা। এ সময় কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন।

x

Check Also

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে বাড়লো জ্বালানি তেলের দাম, সরকার বলছে বাধ্য হয়েই মূল্য বৃদ্ধি

এমএনএ প্রতিবেদক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি ...