Don't Miss
Home / হোম স্লাইডার / পরীমনির বিয়ে নিয়ে ফেসবুকে তোলপাড়

পরীমনির বিয়ে নিয়ে ফেসবুকে তোলপাড়

এমএনএ বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা পরীমনির একাধিক বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক তোলপাড় চলছে। এ নিয়ে অবশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন চলচ্চিত্র এ অভিনেত্রী।

পরীমনি চলচ্চিত্র জগতে ক্যারিয়ার শুরু করেছেন খুব বেশিদিন হয়নি। অভিনেত্রী হিসেবে যতটা আলোচিত হয়েছেন তারচেয়ে বেশি সমালোচিত হয়েছেন খোলামেলা পোষাকে নিজেকে পর্দায় তুলে ধরার কারণে। সর্বশেষ তাঁর একাধিক বিয়ে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠাঁই নিয়েছেন পরীমনি।

সূত্র জানায়, গত রবিবার সকালে অনিক আব্রাহাম নামে একটি আইডি থেকে শেয়ার করা হয় পরীমনির কিছু ছবি। তিনি দাবি করেন, এই নায়িকা পরীই তার বন্ধু ইসমাইলের স্ত্রী।

Porimoni-mna.com.bd

ওই আইডি থেকে লেখা হয়, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী স্মৃতিমণি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি একসময় ভোলা সদরেই থাকত তার জামাইবাড়িতে। তারপর তার নেশা গেল অর্থ আর লোভ-লালসার দিকে। যার জন্য আমার সহজ-সরল বন্ধুকে ত্যাগ করতেও দ্বিধাবোধ করল না। যাই হোক, ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম।’

অনিকের এই স্ট্যাটাসটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিছু অনলাইন পত্রিকা বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে। এরপর রোববার বিকালে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে মাধ্যমে পরীমনি ছবিগুলোর বিষয়ে খবর প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিখেন, ‘সরি টু সে, ভাবখানা এমন যে আমার সেক্স ভিডিও পেয়ে গেছেন! আরে ভাই, এ রকম ছবি আমার হাজারজনের সঙ্গে আছে।

Porimoni-mna.com.bd 3

তার মানে এই নয় যে সেই হাজারজন আমার জামাই লাগে। আর কী এমন ছবিখানা পাইছেন যেইখানা নিয়া এত্তো লাফালাফি শুরু কইরা দিছেন? ছবিতে কি আমি বউ সেজে বাসরঘরে বসে আছি? না আমি নেংটা হয়ে দাঁড়িয়ে আছি? পরীমনি এই স্ট্যাটাস দেয়ায় অনেকেই স্ট্যাটাসের স্ক্রিনশট পোস্ট করে বিভিন্ন স্ট্যাটাস দিতে থাকে। যেখানে প্রায় সবাই এমন একজন শিল্পীর সামাজিক দায়বদ্ধতা জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন।

তবে এ বিষয়ে পরীমনির সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সব নাম্বারই বন্ধ পাওয়া যায়। এ অভিনেত্রীর একাধিক বিয়ের খবরও বাজারে চাউর আছে। প্রথম জীবনে মাজেদ নামে এক কাজিনের সঙ্গে পালিয়ে বিয়ে করেছেন তিনি। এরপর একজন ফটোগ্রাফারের সঙ্গে দীর্ঘদিন লিভ টুগেদার করেছেন।

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...