Don't Miss
Home / হোম স্লাইডার / পরীমনির বিয়ে সম্পন্ন হলো ১০১ টাকা কাবিনে
পরীমনি

পরীমনির বিয়ে সম্পন্ন হলো ১০১ টাকা কাবিনে

এমএনএ বিনোদন ডেস্কঃ ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে বিয়ে করলেন চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল রাজ। শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় পরীমনির বনানীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হয়েছেন পরিচালক রেদওয়ান রনি।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি-রাজ। কিছুদিন আগে বিয়ের খবরের সঙ্গে মা হতে যাওয়ার খবরও জানান পরীমনি।

শরীফুল রাজ বলেন, ‘আগে যখন বিয়ে করি, তখন দুই পরিবারের অল্প কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে বিয়ের আয়োজন করা হয়। বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেলে সেই পরিকল্পনার বাস্তবায়ন হলো।’

গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’-এর সেটে পরিচয় রাজ-পরীমনির। সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এর আগে গণমাধ্যমে পরীমনির একাধিক বিয়ের খবর এসেছে। তবে রাজের এটি প্রথম বিয়ে।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...