Don't Miss
Home / হোম স্লাইডার / পর্তুগালে ভয়াবহ দাবানলে বড় অভিযান

পর্তুগালে ভয়াবহ দাবানলে বড় অভিযান

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পর্তুগালে মধ্যাঞ্চলীয় একটি পার্বত্য এলাকায় ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে গতকাল রবিবার বিমান ও হেলিকপ্টারসহ প্রায় দুই হাজার দমকল কর্মীকে নিয়োগ করা হয়েছে। খবর এএফপির।

উদ্ধার সংস্থা জানায়, লিসবনের প্রায় ২শ’কিলোমিটার উত্তরে গভীর বনভূমি কাস্টেলো ব্রানকো অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে এক হাজার ৭শ দমকল কর্মী। এছাড়া ৪শ গাড়ি মোতায়েন করা হয়েছে। এরআগে এ অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে কখনো এতো শক্তি প্রয়োগ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত শনিবার (২০ জুলাই) দেশটির ক্যাসেলা ব্রাঙ্কো এলাকার পাহাড়ি জঙ্গলে আগুন লাগে, যা ঝড়ো বাতাসের কারণে দ্রুতই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার সব সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেখানে দাবানলে প্রায় ২০ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে আটজন দমকল কর্মী ও ১২ জন বেসামরিক নাগরিক রয়েছে।

মারাত্মকভাবে দগ্ধ এক বেসামরিক নাগরিককে হেলিকপ্টারে করে লিসবনে নেয়া হয়েছে।

ভিলা ডি রি পৌরসভার আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। সেখানে দাবানল নিয়ন্ত্রণে ৮শ’ দমকল কর্মী ও ২৪৫ টি গাড়ি, ১৩টি প্লেন ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এ কাজে সাহায্য করছে দেশটির সেনাবাহিনীও।

স্বরাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো ক্যাবরিতা সাংবাদিকদের বলেন, সেখানে দাবানলটি এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেটি ‘’অব্যাহত’ রয়েছে।

তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে কিনা কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখছে।

এদিকে এক বার্তায় পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবালো ডি সৌসা সাহসিকতার সাথে যারা দাবানল মোকাবেলা করছেন তাদের কাজের প্রতি তার সংহতি প্রকাশ করেন।

২০১৭ সালের ব্যাপক দাবানলের ঘটনায় পর্তুগালে শতাধিক লোক প্রাণ হারায়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...