Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / পাকিস্তানি যুবকের প্রেমে কিয়ারা আদভানি
কিয়ারা আদভানি

পাকিস্তানি যুবকের প্রেমে কিয়ারা আদভানি

এমএনএ বিনোদন ডেস্কঃ ভুল করে ‘ভালোবেসে’ ফেলেন পাকিস্তানের এক যুবককে! তারপর থেকেই সামনে আসতে শুরু করে একের পর এক বিপত্তি। পাকিস্তানি যুবককে ভালোবেসে শেষ পর্যন্ত কী করবেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি?

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সোমবার প্রকাশ্যে আসে কিয়ারা আদভানির নতুন ছবি ‘ইন্দু কি যাওয়ানি’-র ট্রেলার।

যেখানে ইন্দিরা গুপ্তা নামে এক তরুণীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে কিয়ারা আডবাণীকে। কিয়ারার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন আদিত্য শীল। অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে জীবনসঙ্গী পছন্দ করতে গিয়ে ইন্দিরা ওরফে ইন্দুকে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, তাই দেখানো হয় ইন্দু কি যাওয়ানি-র ট্রেলারে।

‘কবীর সিং’ থেকে ‘গুড নিউজ’ কিংবা ‘লক্ষ্মী’ অথবা ‘এম এস ধোনি’ বা ‘লাস্ট স্টোরিজ’-এর মতো ধামাকাদার ওয়েব সিরিজ করেছেন তিনি। একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন কিয়ারা আদভানি।

x

Check Also

স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন ...