Don't Miss
Home / রাজনীতি / পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
তথ্য

পাকিস্তানের বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত: তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

এমএনএ রাজনীতি ডেস্কঃ পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৫ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত অভিনেত্রী সারাহ বেগম কবরীর স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার জন্য সরকারকে বলেছেন। এটা শুধু তার বক্তব্য না, এটা বিএনপির বক্তব্য।

তিনি বলেন, পাকিস্তানসহ তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সবাইকে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে।

এর আগে গত ২২ মে জাতীয় প্রেসক্লাবের এক সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পাকিস্তানকে ক্ষমা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছিলেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...