পাকিস্তান থেকে এলো ৮১ টন পেঁয়াজের প্রথম চালান
Posted by: News Desk
November 20, 2019
এমএনএ অর্থনীতি রিপোর্ট : পাকিস্তানের করাচি থেকে ৮১ টন পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি বেসরকারি সিল্ক সংস্থার পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এ চালান আমদানি হয়।
চালানটির আমদানিকারক ঢাকার শাদ এন্টারপ্রাইজ। চালানটিতে ৮১ টন ৫০০ কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি অবতরণের পর চালানটি খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।
ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, সিল্কওয়ে উড়োজাহাজের ‘সেভেনএল ৩০৮৬’ ফ্লাইটে পেঁয়াজের প্রথম চালানটি এসেছে। এখন দ্রুত শুল্কায়নের প্রক্রিয়া চলছে।
শাহজালাল বিমানবন্দরে দায়িত্বরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক রতন কুমার সরকার বলেন, চালানটিকে যাতে সংঘনিরোধ ছাড়পত্র দ্রুত দেওয়া হয় সে জন্য তিন সদস্যের একটি দল কাজ শুরু করেছে।
কমপক্ষে ১৫ বছর পর পেঁয়াজ এল বাংলাদেশে। এর আগে পাকিস্তানে সংবাদ মাধ্যম জানিয়ছিল, করাচি ভিত্তিক রোশান এন্টারপ্রাইজের সঙ্গে ঢাকার তাসো এন্টারপ্রাইজের মধ্যে ৩০০ টন পেঁয়াজ নিয়ে চুক্তি হয়েছে সম্প্রতি।
চালান পাকিস্তান থেকে প্রথম পেঁয়াজের এলো ৮১ টন 2019-11-20