Don't Miss
Home / হোম স্লাইডার / পারিশ্রমিক বাড়ালেন দীপিকা

পারিশ্রমিক বাড়ালেন দীপিকা

এমএনএ বিনোদন ডেস্ক : ধারাবাহিক সাফল্যে জনপ্রিয়তার তুঙ্গে বলিউডের ব্যস্ততম চিত্রনায়িকা দীপিকা পাড়ুকোন নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন।

একের পর এক ছবি হিট হওয়ায় বলিউডে এখন দীপিকা পাড়ুকোনের আধিপত্য চলছে। তার সময় বরাদ্দ পাওয়াই এখন নির্মাতাদের সাধ! ফলে তিনিই এখন হিন্দি ছবির সবচেয়ে ব্যস্ততম অভিনয়শিল্পী। নাম, যশ, খ্যাতি সব নিজের দিকে চলে আসায় আগামী সব ছবির ক্ষেত্রে পারিশ্রমিক বাড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বলিউড লাইফের।

Deepika Padukone 1

দীপিকা পদার্পণ করেছেন ৩০ বছরে। এখন থেকে ছবিপ্রতি ১৫ কোটি রুপি করে নেবেন তিনি। বলিউডে নায়িকাদের চেয়ে নায়করা পারিশ্রমিক বেশি পান বলে একটা বিতর্ক চলছে। এর মধ্যেই পারিশ্রমিক বাড়িয়ে নিলেন দীপিকা। এর আগে ছবিপ্রতি ১০ কোটি রুপি নিতেন তিনি।

প্রতিটি ছবিতে হাড়খাটুনি পরিশ্রম করেন দীপিকা। এর ফলও ধারাবাহিকভাবে পাচ্ছেন তিনি। ২০১৫ সালও ছিলো তার জন্য সাফল্যে মোড়া। ‘পিকু’, ‘তামাশা’ ও ‘বাজিরাও মাস্তানি’- তিনটি ছবিই হিট। তিনি যে ছবিতেই থাকছেন, তা-ই প্রযোজককে টাকার বন্যায় ভাসাচ্ছে।

Deepika Padukone

‘বাজিরাও মাস্তানি’তে দীপিকার সহশিল্পী ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নায়ক-নায়িকার পারিশ্রমিকের বৈষম্য নিয়ে অনেকবার পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির বিষয়ে কথা বলেছেন। তার মতে, ‘এ নিয়ে কথা বললেই সবার মুখে শুনি ‘এটা পুরনো হয়ে গেছে। আমি পারিশ্রমিক নিয়ে কথা বলি না। আমার কাছে কাজই বড়। আমি অনেক কাজ করি। যে পারিশ্রমিক পাই তা ন্যায্য কি-না ভাবি না। প্রত্যেককে তার কাজের প্রতিদান পাওয়া উচিত। এটাকেই বলে সম্মানী।’

x

Check Also

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

এমএনএ প্রতিবেদক বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মির্জা ফখরুল ইসলাম ...