Don't Miss
Home / হোম স্লাইডার / চলতি বছরই ফোর জি চালু : তারানা

চলতি বছরই ফোর জি চালু : তারানা

এমএনএ সাইটেক ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, চলতি বছরই দেশে চালু হচ্ছে ফোর জি ইন্টারনেট নেটওয়ার।

সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে অর্জন এবং নতুন বছরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আজ বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতে বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এটা আমাদের জন্য গর্বের। মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) করা গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বাজারের আকারে এশিয়া- প্যাসিফিক অঞ্চলের সর্ববৃহৎ ২০টি দেশে টেলিযোগাযোগ খাতের প্রতিযোগিতা কেমন- তার ভিত্তিতে এই স্থান নির্ধারণ করা হয়েছে। নতুন বছরে ফোর জি চালু করতে পারব। এ জন্য তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ২.৫-জি সম্প্রসারণ ও পুরো দেশ পূর্ণাঙ্গ থ্রি-জির আওতায় আসবে।

Tarana-4

সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ করে অভিযোগ নিষ্পত্তির জন্য বাংলাদেশে একটি অ্যাডমিন প্যানেল স্থাপনসহ প্রয়োজনীয় আলোচনার জন্য ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবো।

তিনি বলেন, বিশেষ করে সাইবার নিরাপত্তায় বাংলাদেশে একটি অ্যাডমিন প্যানেল স্থাপন করার জোর প্রচেষ্টা চালিয়ে যাবো। সাইবার নিরাপত্তায় অ্যাডমিন প্যানেল স্থাপনের গুরুত্ব অবশ্যই তাদের বুঝতে হবে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের আশাও করছেন তিনি।

টেলিযোগোযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী ও বিভিন্ন দফতরের প্রধানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...