Don't Miss
Home / অর্থনীতি / পাড়া-মহল্লায় দোকান খোলার সময় বাড়লো

পাড়া-মহল্লায় দোকান খোলার সময় বাড়লো

এমএনএ রিপোর্ট : ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় নিত্যপণ্যের দোকানগুলো খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। এসব দোকান প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার দোকান খোলা রাখার নতুন সময় জানায় ডিএমপি। এর ফলে নগরবাসী নির্ধারিত এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি কিনতে পারবেন।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, পাড়া-মহল্লার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো এখন থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখতে পারবেন। তবে স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপ আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ওষুধের দোকান এবং জরুরি সেবা এই নির্দেশনার আওতায় আসবে না। উদ্ভূত এ সংকট মোকাবেলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

x

Check Also

নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানী-ব্যয় পুনর্নির্ধারণ, বাড়ল কয়েকটি খাতের ভাতা

নিজস্ব প্রতিবেদক সরকার মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিয়োগ এবং পদোন্নতি-সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালনকারী ...