এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে পায়ের পাতায় অভিনেত্রী ‘কমপ্রেশন ব্যান্ডেজ’ বেঁধে রেখেছেন। বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজের ওই ছবির ক্যাপশনে লেখা —‘ওকে, তারপর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।’
মানে পূজা নিজেই তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার খবর জানিয়ে দিলেন ভক্তদের। তবে কবে কোথায় এই দুর্ঘটনার শিকার হয়েছেন পূজা, তা অবশ্য জানাননি।
আরেকটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পূজা। তাতে দেখা যায়, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা। অর্থাৎ অসুস্থতা নিয়েই শুটিং করছেন এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ সিনেমার শুটিং সেটে আঘাত পান তিনি। আগামী ২ সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার।
গত ১৩ অক্টোবর ছিল পূজার জন্মদিন। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিং সেটে সালমানের সঙ্গে জন্মদিন উদযাপন করেন পূজা। সেসব ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই অভিনেত্রী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

