Don't Miss
Home / হোম স্লাইডার / পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ব কোম্পানির আয় কমেছে

পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ব কোম্পানির আয় কমেছে

এমএনএ রিপোর্ট : ২০১৫ সালের তুলনায় চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ব কোম্পানির শেয়ারপ্রতি আয় কমেছে। বাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাদে তালিকাভুক্ত ১৭ সরকারি কোম্পানির মধ্যে প্রায় ৭১ শতাংশ কোম্পানির শেয়ারের প্রবৃদ্ধি কমেছে। এতে বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদানে বড় ধরণের প্রভাব পড়েছে।

dseপুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, সরকারি কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বৃদ্ধি, সুদের হার কমে আসা, পণ্য বিক্রির প্রবৃদ্ধি কমে যাওয়া, আইপিপিকে তেল আমদানির সুযোগ দেওয়াসহ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা সমস্যা রয়েছে। তাতে সমাপ্ত হিসাব বছরে সরকারি কোম্পানিগুলোর আয়ে প্রভাব পড়েছে বলে দাবি তাদের।

এক বছরের ব্যবধানে ইস্টার্ন কেবলসের আয় কমেছে প্রায় ৬০ শতাংশ। ২০১৫ সালে এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৩ টাকা ৩৬ পয়সা, ২০১৬ সালে তা ১ টাকা ৩৫ পয়সায় নেমে এসেছে। ডেসকোর ইপিএস ৪ টাকা ৩২ পয়সা থেকে ১ টাকা ২২ পয়সা হয়েছে। এই কোম্পানির ইপিএস কমেছে প্রায় ৭২ শতাংশ। যমুনা অয়েলের আয় কমেছে প্রায় ১৩ শতাংশ।

শ্যামপুর সুগার মিলস এবং জিলবাংলা সুগার মিলস গত বছরের মতো এবারও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। আলোচ্য বছরে সরকারি খাতের ৫টি কোম্পানি লোকসান করেছে।

তবে দুয়েকটি কোম্পানির ক্ষেত্রে বিপরীত চিত্রও আছে। ২০১৬ সালে ন্যাশনাল টি কোম্পানির ইপিএস বেড়েছে ৮৫ শতাংশ। ইস্টার্ন লুব্রিকেন্টসের আয় বেড়েছে ১১৩০ শতাংশ। আর পাওয়ার গ্রিড কোম্পানির ইপিএস বেড়েছে ১৯৬ শতাংশ।

dse-share-fallজানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ বলেন, আসলে সরকারি কোম্পানিগুলোর ম্যানেজমেন্টে বড় ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যা থেকে কোম্পানিগুলো পরিত্রাণ পাচ্ছে না। বারবার কোম্পানিগুলোর অধিকাংশ শেয়ার অফলোড করার কথা থাকলেও তা করা হচ্ছে না। এতে করে তিতাসের মতো ঘটনা ঘটছে। আস্থা হারাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। প্রভাব পড়ছে শেয়ারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্চেন্ট ব্যাংক কর্মকর্তা বলেন, একেক কোম্পানির মুনাফা কমার পেছনে একেক কারণ রয়েছে। আবার কিছু কোম্পানি যেন লোকসান করতে পছন্দ করে। ওই কর্মকর্তা আরও বলেন, নতুন বেতন কাঠামো কোম্পানিগুলোর পরিচালন ব্যয় বাড়িয়েছে। সেই হিসাবে মুনাফা বাড়েনি। সুদের হার কমে যাওয়ায় মুনাফায় এর প্রভাব পড়েছে। আবার অনেকের সেলস কমে গেছে।

সরকারি কোম্পানিগুলোর আয়ের তুলনা         

নাম       লভ্যাংশ,১৬       লভ্যাংশ,১৫         ইপিএস,১৬     ইপিএস,১৫
পদ্মাঅয়েল ১০০% নগদ ১০০% নগদ১৯.০৭১৯.৬৩
মেঘনা পেট্রোলিয়াম১০৫% নগদ১০৫% নগদ১৭.১০১৮.৮০
যমুনা অয়েল ১০০% নগদ১০০% নগদ১৭.৭৪২০.৪০
ন্যাশনাল টি৩০% নগদ ২০% নগদ ১২.২৪৬.৩৮
ইস্টার্ন লুব্রিক্যন্টস১০০% নগদ৩০% নগদ৪১.৭০৩.৩৯
ইস্টার্ন কেবলস১০% নগদ১২% নগদ ১.৩৫ ৩.৩৬
বিএসসি১০%নগদ ২.৪৭
বিএসসিসিএল১০% নগদ১০%বোনাস .৮৬
উসমানিয়া গ্লাস ১০%বোনাস১০%বোনাস(৬.০৫) (১.০২)

 

তিতাস গ্যাস২০%নগদ১৫%নগদ৭.৩৭ ৮.৯৮
পাওয়ার গ্রিড১২%নগদ১৫% নগদ২.৬৬.৯০
শ্যামপুর সুগারনানা(৬৯.৭৬)(৬৭.৫২)
জিলবাংলা সুগারনানা(৬২.৫৬)(৫৬.৮৯)
রেনউইক যজ্ঞেশ্বর১২%নগদ১২%নগদ৩.০৮৩.০৮
এটলাস বিডি১০নগদ,৫বোনাস ১২ নগদ(১.২৫)৩.০৮
ডেসকো১০% নগদ১০% নগদ  ১.২২৪.৩২
ন্যাশনাল টিউবস১০% বোনাস২০%বোনাস.০৩ ২.২৬
ট্যাগ : রাষ্ট্রায়ত্ব, কোম্পানির, আয়, কমেছে
x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...