Don't Miss
Home / হোম স্লাইডার / প্রত্যর্পণ বিল নিয়ে প্রচণ্ড বিক্ষোভের মুখে হংকং

প্রত্যর্পণ বিল নিয়ে প্রচণ্ড বিক্ষোভের মুখে হংকং

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : প্রস্তাবিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে ১০ লাখেরও বেশি মানুষের প্রচন্ড বিক্ষোভের পরও পিছু না হটে অনঢ় রয়েছে হংকং প্রশাসন।

তারা জানিয়েছে, প্রস্তাবিত বিলটি পাস করা হবেই। প্রশাসনের এমন ঘোষণার পর থেকে হংকংয়ের পার্লামেন্ট ভবন ঘিরে রেখেছে দাঙ্গা পুলিশ।

বিলটি আইনে পরিণত হলে চীন সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে বিচারের মুখোমুখি করতে পারবে। খবর রয়টার্সের।

চীনের প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হংকংয়ের রাস্তায় বিক্ষোভ করছেন লাখো ছাত্র-জনতা। এক দশকের মধ্যে এটিই হংকংয়ে সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ।

প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিচ গুঁড়া স্প্রে করে।

গত বছরের এক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বিলটি তৈরি করা হয়। হংকংয়ের এক ব্যক্তির বিরুদ্ধে তাইওয়ানে ছুটি কাটানোর সময় অন্তঃসত্ত্বা বান্ধবীকে হত্যার অভিযোগ ওঠে।

কিন্তু তাইওয়ানের সঙ্গে হংকংয়ের কোনো বন্দিবিনিময় চুক্তি না থাকায় গর্ভবতী বান্ধবীকে খুন করে হংকংয়ে ফিরে আসে ওই ব্যক্তিকে তাইওয়ানে বিচারের জন্য ফেরত পাঠানো যাচ্ছে না।

প্রস্তাবিত প্রত্যর্পণ বিলটি পাস হলে এ রকম পরিস্থিতিতে সন্দেহভাজন অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠানো যাবে। কিন্তু হংকংয়ের সাধারণ জনগণ সন্দেহ করছেন, চীন এই আইনের সুবিধা নিয়ে হংকংবাসীর ওপর খবরদারি বাড়াতে পারে। এভাবেই বিষয়টি হংকংয়ে এ মুহূর্তে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

রোববার থেকে শুরু হয় প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ। হংকং প্রশাসনের পক্ষে থাকা ব্যবসায়ী গোষ্ঠী, আইনজীবী থেকে শুরু করে শিক্ষার্থী, গণতন্ত্রকামী ও ধর্মভিত্তিক গোষ্ঠী এ প্রস্তাবিত বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বিলের বিরুদ্ধে অবস্থানকারীরা বলছেন, বিলটি পাস হলে হংকংয়ের স্বায়ত্তশাসন হুমকির মুখে পড়বে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...