Don't Miss
Home / হোম স্লাইডার / প্রথমবারের মতো স্বর্ণ জয় কাতারের

প্রথমবারের মতো স্বর্ণ জয় কাতারের

এমএনএ খেলাধুলা ডেস্ক : টোকিও অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো স্বর্নপদক জয়ের স্বাদ পেলো কাতার। দেশটির হয়ে সেই গৌরব অর্জন করলেন ভারোত্তোলক ফারেস এলবাখ।

শনিবার এই ভারোত্তলক ৯৬ কেজি ওজন শ্রেণিতে দাপট দেখিয়ে এই ইতিহাস গড়েন।

এলবাখ স্ন্যাকে ১৭৭ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২৫ কেজিসহ মোট ৪০২ কেজি উত্তোলন করেন। তারপর চেষ্টা করেছিলেন ক্লিন অ্যান্ড জার্কের বিশ্বরেকর্ড ২৩২ কেজি তুলতে, তবে কোমড় উচ্চতার বেশি উঠাতে পারেননি।

উল্লেখ্য, ২০১৬ সালে ১৮ বছর বয়সেই রিও ডি জেনিরো অলিম্পিকে এলবাখ সপ্তম হয়েছিলেন। ৫ বছর পর অনেকটাই পরিণত হয়ে এসে সোনার দেখা পেলেন কাতারের এই ভারোত্তলক।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...