Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / প্রথম প্রান্তিকে জুট স্পিনার্সের লোকসান কমেছে
জুট স্পিনার্সের

প্রথম প্রান্তিকে জুট স্পিনার্সের লোকসান কমেছে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : শেয়ার বাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্সের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আগের হিসাব বছরের তুলনায় কোম্পানি শেয়ারপ্রতি লোকসান কমেছে। রোববার (৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০.৮৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১১.১৬ টাকা। সে হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে। একই সময়ে কোম্পানিটির ঋণাত্ম শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভি) মূল্য দাঁড়িয়েছে ৪০৪.৪১ টাকা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...