Don't Miss
Home / হোম স্লাইডার / প্রথম শ্রেণির ছাত্রীকে কিশোরের ধর্ষণ

প্রথম শ্রেণির ছাত্রীকে কিশোরের ধর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে এক কিশোর। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রায় দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

dorsonওই ছাত্রীর বাবা জানান, সাত বছর বয়সী এ শিশুটির মা নেই। তিনি ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে একই গ্রামের কুদ্দুস জোয়ার্দ্দারের বখাটে ছেলে ইয়াকুব (১৬) বাড়িতে ঢুকে তার শিশুকে ধর্ষণ করে। পরে ঘরের সিন্দুকে রাখা ২০ হাজার টাকা চুরি করে ইয়াকুব পালিয়ে যায়।

বাবা রাতে বাড়িতে ফিরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। রাতেই ওই শিশুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানান তিনি।

কামারখন্দ থানার ওসি মো. বাবুল উদ্দিন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বৃহস্পতিবার সকালে ধর্ষক ইয়াকুবকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে দুপুরে শিশুটির বাবা মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখানো হয়।

ট্যাগ : ধর্ষণ, প্রথম শ্রেণীর, কিশোর, দৌলতপুর, সিরাজগঞ্জ, ছাত্রী
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...