Don't Miss
Home / জাতীয় / প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস উপলক্ষে ফল-মিষ্টি পাঠালেন
বিজয় দিবস

প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস উপলক্ষে ফল-মিষ্টি পাঠালেন

এমএনএ জাতীয় ডেস্কঃ মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে মুক্তিযোদ্ধাদের মিষ্টিমুখ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ফলমুল ও মিষ্টান্ন পাঠান তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা। পাশাপাশি সম্প্রতি ঘটিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননা ও সেইসঙ্গে নব্য রাজাকারদের উত্থানের প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা।

এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা যেকোনো মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তারা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি এবং ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

x

Check Also

বন্ধ শিল্পকারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক প্রতিবেদক বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ ...