Don't Miss
Home / হোম স্লাইডার / প্রিয়াঙ্কা চোপড়ার সুখের জীবন

প্রিয়াঙ্কা চোপড়ার সুখের জীবন

এমএনএ বিনোদন ডেস্ক : সেলুলয়েড তারকাদের বিবাহিত জীবন সম্পর্কে জানার আগ্রহ কমবেশি সকলেরই থাকে। বিশেষ করে ভক্তদের বেলায় কথাটি শতভাগ প্রযোজ্য। নিজের ভক্তদের কথা বিবেচনায় নিয়ে বিবাহিত জীবনে সুখী হওয়ার রহস্য উন্মোচন করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

সত্যি বলতে প্রেমে থাকলে জীবন যেন উড়ে চলে।

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জীবনটাও যেন সেরকমই। মার্কিন সঙ্গীতশিল্পী নিক জোনাসকে বিয়ের পর গত বছর ডিসেম্বরে এক বছর পূর্তি উৎসব করলেন। আরেক বছর পূর্তির আগেই ‘দি স্কাই ইজ পিংক’ খ্যাত অভিনেত্রী উন্মোচন করলেন বিবাহিত জীবনে সুখী হওয়ার রহস্য।

ই! নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, “আমি জীবন নিয়ে তৃপ্ত। আর সেটাই সুখী হওয়ার রহস্য।”

আর এই সুখী হওয়ার কারণ কী? জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, “আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রতিদিন ঘুম থেকে উঠেই মনে হয় ‘ওহ আমার একটা ঘর আছে। মানে এটাই আমার বাসা, যে মানুষটার সঙ্গে আমি থাকছি সেই আমার ঘরবাড়ি। তার পরিবারকে আমিই পছন্দ করে নিয়েছি। এই অনুভূতি নিজের পরিবারের বাইরে আগে কখনও হয়নি।”

আর এই পরিবার আরও বড় করার ইচ্ছেও প্রকাশ করেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, “১২ বছর বয়স থেকেই আমি মা হওয়ার স্বপ্ন দেখেছি। বাচ্চাদের আমি ভালোবাসি। নিজেরও সন্তান চাই। আর সময় হলে সেটা অবশ্যই হবে।”

এই দম্পতি পরিবার বড় করার স্বপ্নে থাকলেও এক সঙ্গে অন্তত কোনো গান নিয়ে কাজ করবেন না।

তিনি বলেন, “বাপরে তার (নিক জোনাস) সঙ্গে গান করার কোনো দুঃসাহস আমার নেই।”

মজা করে তিনি আরও বলেন, “গাড়িতে তার পাশে বসে আমি গান ধরলেই, সে এমনভাবে আমার দিকে তাকায় যে গান থামিয়ে চুপ হয়ে যেতে হয়।”

গান না গাইলেও নিক ও তার ভাইদের নিয়ে তৈরি ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’য়ের সম্পতি মুক্তি পাওয়া গান ‘সাকার’য়ের মিউজিক ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি চমৎকৃত করেছে ভক্তদের।

x

Check Also

জুলাই অভ্যুত্থান মামলায় কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ১৪ জুন

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ...