Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / ফাইভ-জি প্রকল্প স্থগিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইভ-জি

ফাইভ-জি প্রকল্প স্থগিত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ ফোর-জি নেটওয়ার্ককে শক্তিশালী করতে নির্দেশ দিয়েছেন কৃচ্ছতা সাধনের জন্য ফাইভ-জি প্রকল্প স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে কৃচ্ছতা সাধনের জন্য ফাইভ-জি প্রকল্প স্থগিত করেছেন তিনি।

আজ মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ফাইভ জি প্রকল্প স্থগিত করেছেন। যেহতু কৃচ্ছতা সাধনের চেষ্টা করছি। সে কারণে মূলত এই প্রকল্প স্থগিত করা হয়েছে।

কারণ হিসেবে মন্ত্রী বলেন, ফাইভ-জি প্রকল্প পাস হলে আমাদের কিছু জিনিস আমদানি করতে হত। তাই আপাতত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...