ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৯
Posted by: News Desk
September 2, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ফিলিপাইনে কিং এয়ার ৩৫০ নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।
গতকাল রবিবার দেশটির রাজধানী ম্যানিলার পার্শ্ববর্তী শহর ক্যালেম্বায় অবস্থিত একটি রিসোর্টের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়, এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
আগুন নেভানোর পর উদ্ধারকারীরা বিধ্বস্ত বিমানটির ভেতর থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে। জরুরি বিভাগের কর্মকর্তা জেফ্রি রোদ্রিগেজ রয়টার্সকে বলেন, এমন দুর্ঘটনায় কারো বেঁচে থাকা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে বিমানটির সব আরোহীই মারা গেছেন।
ফিলিপাইনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানটিতে এক রোগী এবং চিকিৎসকদের একটি দল দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় যাচ্ছিলো। রাজধানী ম্যানিলা থেকে ৪৬ কিলোমিটার দূরে থাকা অবস্থায় রাডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
স্থানীয় পুলিশ জানায়, বিধ্বস্তের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা ওই এয়ার অ্যাম্বুলেন্সের আরোহী নয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক মাধ্যমে ওই দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে অনেক ধোঁয়া উড়ছে। জরুরি বিভাগের বেশ কিছু গাড়ি ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে, জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষ যাতে ভিড় না করে, সেই জন্য তাদের অনুরোধ করতে দেখা যায় উদ্ধারকর্মীদের।
খবরে বলা হয়, এয়ার অ্যাম্বুলেন্সটিতে একজন রোগী ও মেডিকেল টিম ছিল। রাজধানী ম্যানিলার পার্শ্ববর্তী শহর ক্যালেম্বায় অবস্থিত একটি রিসোর্টের কাছে এয়ার অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়।
এতে অ্যাম্বুলেন্সে থাকা ৯ জনই নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনার সময় মাটিতে থাকা অপর দুই ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় ইমার্জেন্সি অফিসার জেফরি রড্রিগেজ বলেন, আমাদের ধারণা, বিধ্বস্তের ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সের কোনো আরোহীই বেঁচে নেই।
স্থানীয় পুলিশ জানায়, বিধ্বস্তের এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তারা ওই এয়ার অ্যাম্বুলেন্সের আরোহী নয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এয়ার অ্যাম্বুলেন্স নিহত ৯ ফিলিপাইনে বিধ্বস্তে 2019-09-02