Don't Miss
Home / সাহিত্যপাড়া / ফিল্মফেয়ার পুরস্কারে বাংলাদেশের অভিনেত্রী তন্বী
ইশরাত জাহান তন্বী

ফিল্মফেয়ার পুরস্কারে বাংলাদেশের অভিনেত্রী তন্বী

এমএনএ বিনোদন ডেস্কঃ ইশরাত জাহান তন্বী, বাংলাদেশি মডেল ও ড্যান্সার। বলিউডের স্বপ্নে পাড়ি জমিয়েছেন ভারতের মুম্বাইয়ে। যুক্ত হয়েছেন সেখানকার ওয়েব ফিল্ম ও চলচ্চিত্রে। আর এ কারণেই ভারতীয় শোবিজের অন্যতম সম্মানজনক পুরস্কার এবারের ফিল্মফেয়ারের জন্য মনোনীত হয়েছেন এই শিল্পী।

হিন্দি ভাষার ওয়েব সিরিজ ‘থারকিস্তান’-এ অভিনয়ের সুবাদে তন্বীকে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড- ২০২০’র বেস্ট ফিমেইল অ্যাক্টর (কমেডি) হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে এমনটাই জানা গেছে। এছাড়া তন্বী নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন।

জানা গেছে, এই ক্যাটাগরিতে তন্বীসহ মোট ১০ অভিনেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের মধ্য থেকে দর্শকদের ভোট ও বিচারকদের নম্বরে একজন বিজয়ী হবে। যার হাতে উঠবে পুরস্কারটি। চলতি বছর ১৬ ডিসেম্বর জাঁকালো আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

তন্বী বলেন, ‘এটা আমার জন্য যেমন আনন্দের, তেমনি সম্মানের। এখন অনলাইনে ভোটিং চলছে। আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করবো ভোট করার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমি ২০০৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত বাংলাদেশি টিভিতে কাজ করেছি। কিন্তু তেমন সাড়া পাইনি। তাই আমি মুম্বাইয়ে চলে আসি। সত্যি বলতে আজ আমার স্বপ্নপূরণের পথে। খুবই ভালো লাগছে।’

তন্বী জানান, ১৯৯৮ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার সর্বশেষ আসরে যোগ দিয়েছিলেন লোকনৃত্য ও দেশাত্মবোধক গান শাখায়। এর এক দশক পর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাচও একসময় ভাইরাল হয়েছিল। দেশে খুব বেশি কাজের সুযোগ না পেয়ে ২০১৮ সালে তিনি মুম্বাইয়ে পাড়ি জমান। বর্তমানে তিনি মুম্বাইয়ে অবস্থান করছেন। কাজ করছেন সেখানকার চলচ্চিত্রেও।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...