Don't Miss
Home / হোম স্লাইডার / ফের দিল্লি জয়ের পথে কেজরিওয়াল
হ্যাট্রিক জয় পেতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

ফের দিল্লি জয়ের পথে কেজরিওয়াল

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের দিল্লি রাজ্যের বিধানসভা নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভোট গণনার প্রাথমিক ফলেও রাজ্যে আম আদমি পার্টির নিরঙ্কুশ জয়ের আভাস পাওয়া যাচ্ছে।

ভোটের তিন দিন পর আজ মঙ্গলবার সকাল ৮টায় গণনা শুরু হয়। প্রথম দিকে বিজেপি এগিয়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে এগিয়ে যেতে থাকে এএপি। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে বিপুল ভোট পেয়ে ৬৩টি আসনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন আম আদমি পার্টি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৭টি আসনে জয়ী হয়েছে।

এর মাধ্যমে হ্যাট্রিক জয় পেয়ে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

গত শনিবার অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এতে ভোটার পড়েছিল ৬২ দশমিক ৫৯ শতাংশ।

২০১৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জয় পেয়েছিল এএপি। আর ক্ষমতাসীন দল বিজেপি পেয়েছিল মাত্র তিনটি আসন। সূত্র: এনডিটিভি

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...