Don't Miss
Home / সারাদেশ / বগুড়ায় একটি মিষ্টি কুমড়া ১৫ হাজার টাকায় বিক্রি!

বগুড়ায় একটি মিষ্টি কুমড়া ১৫ হাজার টাকায় বিক্রি!

এমএনএ রিপোর্ট : বগুড়া সদরের কৈচড়বাজারে প্রায় দেড় মণ (৬০ কেজি) ওজনের একটি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। এই বিশাল আকারের মিষ্টি কুমড়াটি দেখতে উৎসুখ জনতা ভিড় করছেন বাজারে।

এটি প্রতি কেজি ৩০ টাকা ও প্রতিটি বীজ ১০০ টাকা হিসাবে ৪৮ হাজার টাকায় বিক্রি হবে। তবে ক্রেতাদের এ জন্য আরও ২-৩ দিন অপেক্ষা করতে হবে বলে জানা গেছে।

বগুড়ার ফাঁপোড় ইউনিয়নের চান্দাই গ্রামের কাঁচামাল ব্যবসায়ী এনামুল হক রাজু জানান, জেলার বিভিন্ন গ্রাম থেকে আলুসহ কাঁচা শাকসবজি কিনে দেশের বিভিন্ন মোকামে পাইকারি বিক্রি করেন তিনি। কয়েক দিন আগে বরিশালের একটি মোকামে গিয়ে এ বিশাল আকৃতির হাইব্রিড মিষ্টি কুমড়াটি দেখতে পান।

বিক্রেতা তাকে জানিয়েছেন, এটি পাহাড়ি জাতের কুমড়া। প্রায় ৬০ কেজি ওজনের এই কুমড়াটি তিনি ১৫ হাজার টাকায় কেনেন। এটি তিনি কেটে কেজি দরে এবং এর বীজ বিক্রির সিদ্ধান্ত নেন।

দাম বাড়াতে তিনি কুমড়াটি কৈচড়, শহরের রাজাবাজার ও কাহালু উপজেলার বেলঘড়িয়া বাজারে তোলেন। এই কুমড়াটি দেখার জন্য কৌতূহলী জনগণ তার বাড়ি ও বাজারে ভিড় করছেন।

রাজু আরও জানান, ১৫ হাজার টাকায় কুমড়াটি কিনলেও তিনি ৪৮ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এ কুমড়ায় অন্তত ৩০০ পিস বীজ থাকার আশা করছেন। কেটে প্রতি কেজি ৩০ টাকা ও প্রতি পিস বীজ ১০০ টাকা করে বিক্রি করবেন। সে হিসাবে লাউ ১৮ হাজার ও বীজ ৩০ হাজার টাকায় বিক্রি হবে।

লাউ ও বীজ বিক্রির জন্য তিনি কৈচড়বাজারসহ বিভিন্ন স্থানে আরও ২-৩ দিন প্রদর্শনী করবেন। এর পর বিক্রির সিদ্ধান্ত নেবেন। লাউ বিক্রি করে খরচ বাদে অন্তত ৩০ হাজার টাকা আয় করবেন বলে ব্যবসায়ী রাজু আশা করছেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...