Don't Miss
Home / হোম স্লাইডার / বঙ্গবন্ধুর নামে ফিলিস্তিনি সড়কের নামকরণ

বঙ্গবন্ধুর নামে ফিলিস্তিনি সড়কের নামকরণ

এমএনএ রিপোর্ট : ফিলিস্তিনের হেবরন শহরের একটি সড়কের নামকরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হবে বলে জানিয়েছে দেশটি।

আজারবাইজানের বাকুতে আয়োজিত ১৮তম ন্যাম সম্মেলনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানান ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকি।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরেরও আমন্ত্রণ জানান।

শেখ হাসিনা শুক্রবার সকালে বাকু কংগ্রেস সেন্টারের প্ল্যানারি হলে ১৮তম ন্যাম সম্মেলনের দ্বিতীয় দিনে সাধারণ অধিবেশনে যোগ দেন।

শেখ হাসিনা এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য দেশের নেতৃবৃন্দ এদিন বিকেলে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী সম্মেলনের সমাপনী অধিবেশনেও যোগ দেবেন।

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধি বাকু কংগ্রেস সেন্টারে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে বাকু ঘোষণা গ্রহণ করবেন।

এদিকে প্রধানমন্ত্রী সম্মেলনের সাইড লাইনে বাকু কংগ্রেস সেন্টারের দ্বিপাক্ষিক বুথে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভ এবং নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলী’র সঙ্গেও বৈঠকে মিলিত হন।

পাশাপাশি, সন্ধ্যায় হোটেল হিলটনে তার সম্মানে আজারবাইজানের দায়িত্বপ্রাপ্ত তুরস্কের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকি আয়েজিত নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক সাংবাদিকদের এসব ব্রিফ করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব বলেন, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনের অধিকারের বিষয়টি তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান।

স্বাধীন ভূ-খণ্ডের জন্য অর্ধশতকের বেশি সময় ধরে সংগ্রামরত ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে বঙ্গবন্ধু সব সময়ই সোচ্চার ছিলেন। শেখ হাসিনাও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে কথা বলেন।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ একজন ফিলিস্তিনিও অনুবাদ করেছেন। খবর বাসসের।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...