Don't Miss
Home / অর্থনীতি / বঙ্গবন্ধু টানেলের অগ্রগতি ৮৭ ভাগ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
টানেল

বঙ্গবন্ধু টানেলের অগ্রগতি ৮৭ ভাগ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৭ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এই প্রকল্প বাংলাদেশে বর্তমানে চলমান একটি অন্যতম উন্নয়ন প্রকল্প।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ সেতু বিভাগের অধীন চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে হবে।

এ সময় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ সেতু বিভাগের অধীন চলমান অন্যান্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...