Don't Miss
Home / জাতীয় / বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আজ

মঙ্গলবার বাংলাদেশের অবিসংবাদিক নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৬তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়া-এ জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন

ব্রিটিশ শাসনামলে জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কৈশোর থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। গোপালগঞ্জ মিশন স্কুলে পড়াকালীন ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়ে প্রথমবার কারাবরণ করেন তিনি। পরবর্তীতে ইসলামিয়া কলেজ-এ অধ্যয়নকালে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীআবুল হাশিম-এর সান্নিধ্যে এসে ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৪০ সালে সর্বভারতীয় মুসলিম ছাত্র ফেডারেশনে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ

১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে নেতৃত্ব দিয়ে তিনি বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দান-এ দেওয়া তার ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার আন্দোলনে নতুন গতি সঞ্চার করে।

পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এর সময় ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী তাকে গ্রেফতার করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি দেশে ফেরেন তিনি এবং যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক মর্মান্তিক ঘটনায় সপরিবারে নিহত হন এই মহান নেতা।

পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি মোট ৪,৬৮২ দিন কারাগারে কাটান, যা পাকিস্তান আমলের প্রায় ১৩ বছর। এই সময়ের মধ্যে তার আটটি জন্মদিন কেটেছে কারাগারে।

জীবদ্দশায় বঙ্গবন্ধু নিজের জন্মদিন জাঁকজমকভাবে পালন করতেন না। সাধারণত দিনটি সাদামাটাভাবে কাটাতেন; পরিবার ঘরোয়া পরিবেশে শুভেচ্ছা জানাত এবং দলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করতেন।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...