Don't Miss
Home / জাতীয় / বঙ্গভ্যাক্সের টিকার ট্রায়ালের জন্য অনুমতি দেওয়ার সিদ্ধান্ত
বঙ্গভ্যাক্স

বঙ্গভ্যাক্সের টিকার ট্রায়ালের জন্য অনুমতি দেওয়ার সিদ্ধান্ত

এমএনএ জাতীয় ডেস্কঃ মানবদেহে দেশিয় গ্লোব বায়োটেকের ‘বঙ্গভ্যাক্স’ টিকার পরীক্ষা চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

তবে আনুষ্ঠানিক ভাবে অনুমতি পাওয়ার আগে তাদের কিছু শর্তপূরণ করতে হবে।

বুধবার বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন বলেছেন, সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্তপূরণ করলে অনুমোদন দেওয়া হবে।

এর আগে চলতি বছরের ১৭ জানুয়ারি নিজেদের উৎপাদিত করোনা ভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষা চালানোর অনুমতির জন্য বিএমআরসির কাছে আবেদন করে গ্লোব বায়োটেক। অনুমোদনের সাত থেকে ১০ দিনের মধ্যে রাজধানীর কোন একটি বেসরকারি হাসপাতালে ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের ওপর এর প্রয়োগের কথা রয়েছে।

গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর আবেদন করে ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এটি বিএমআরসি অনুমোদিত একটি প্রতিষ্ঠান। বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়াল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে তারা।

গত ৬ জানুয়ারি কোম্পানিটি স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রয়োজনীয় ডোজ উৎপাদনের অনুমোদন পায়। গ্লোব বায়োটেক প্রাথমিকভাবে আইসিডিডিআরবি’র সঙ্গে ক্লিনিক্যাল ট্রায়ালের একটি চুক্তি করে। পরে এ চুক্তি বাতিল হয়ে যায় এবং কোম্পানিটি সিআরওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...