Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সা
অ্যালেক্সা

বন্ধ হয়ে যাচ্ছে অ্যালেক্সা

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আগামী বছরে বন্ধ হচ্ছে অ্যালেক্সা ডট কম। ২৫ বছর ধরে চলা এই প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানিয়েছে, ২০২২ সালের ১মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে এর কার্যক্রম।

ব্লগ পোস্টে বলা হয়, দুই দশক ধরে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরও কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে অ্যামাজন এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণে অ্যালেক্সার উপর আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ।

ওই পোস্টে আরও বলা হয়, ৮ ডিসেম্বরের পর নতুন করে অ্যালেক্সার সাবস্ক্রিপশন নেওয়া যাবে না। তবে যাদের দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন নেওয়া আছে, তারা ১ মে ২০২২ পর্যন্ত তার সুবিধা পাবেন।

বন্ধ হওয়ার আগেই প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, ওয়েবসাইট অ্যানালাইসিসভিত্তিক এই উদ্যোগ যাত্রা শুরু করে ১৯৯৬ সালে। পরে ১৯৯৯ সালে এটি অধিগ্রহণ করে অ্যামাজন।

ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয় অ্যালেক্সা ডট কম। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন ওয়েবসাইটের র‍্যাংকিং কত তাও দেখা যায় এর মাধ্যমে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...