Don't Miss
Home / জাতীয় / ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় দেস্কঃ মার্কিন সাময়িকী ফোর্বস ২০২১ সালের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৩তম স্থানে রয়েছেন।

বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য এবং গণমাধ্যম খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসা প্রভাবশালী নারীদের মধ্য থেকে এ বছর ১০০ জনকে বেছে নিয়ে মঙ্গলবার তালিকা প্রকাশ করেছে মার্কিন এই সাময়িকী।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয়ী হয়ে টানা তৃতীয়বার তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে।

মার্কিন এই সাময়িকী লিখেছে, ‘এবারের মেয়াদেই জনগণের খাদ্য নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে।’

২০০৪ সাল থেকে প্রতি বছর বিশ্বের প্রভাবশালী নারীদের মধ্যে থেকে ১০০ জনকে বেছে নিয়ে তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। এ বছর এটি তাদের ১৮তম সংস্করণ। যাতে ১৯ বিশ্ব নেতা, বিশ্বের ৪০ সিইও এবং একজন ইমিউনোলজিস্ট রয়েছেন।

টানা ১০ বারের মতো ফোর্বসের তালিকায় শীর্ষ থাকা জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এ বছর প্রথমবারের মতো শীর্ষস্থান হারিয়েছেন।এবার শীর্ষে উঠে এসেছেন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সাবেক স্ত্রী এবং সমাজসেবক ও লেখক ম্যাকেঞ্জি স্কট।যিনি বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী নারী।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ-এশীয় নারী হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়া ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তৃতীয় স্থানে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিন লাগার্দ। এ ছাড়া তালিকায় পঞ্চম স্থানে আছেন বিল গেটসের সঙ্গে ডিভোর্সের পর বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী নারীতে পরিণত হওয়া মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

x

Check Also

রাজধানীতে বোতলজাত সয়াবিন তেলের সংকট, খোলা তেলের দামে ঊর্ধ্বগতি

এমএনএ প্রতিবেদক রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি আশ্বাসের পরও ...