Don't Miss
Home / আজকের সংবাদ / বন্যাকবলিত দিনাজপুর-কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত দিনাজপুর-কুড়িগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার বন্যাকবলিত জেলা দিনাজপুর ও কুড়িগ্রাম পরিদর্শনে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রথমে দিনাজপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং দিনাজপুর জিলা স্কুল আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।

এরপর তিনি কুড়িগ্রাম জেলা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন এবং পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী ওই দিন বিকেলে ঢাকায় ফিরবেন।

বন্যা পরিস্থিতি দেখতে ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম আসছেন। তিনি রাজারহাট উপজেলার পাঙ্গারানী লক্ষীপ্রিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণ বিতরণ ও এক সমাবেশে বক্তব্য রাখবেন।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...