Don't Miss
Home / অর্থনীতি / বন্যার কারণে সবজির দাম আকাশচুম্বী
বন্যা

বন্যার কারণে সবজির দাম আকাশচুম্বী

এমএনএ অর্থনীতি রিপোর্টঃ দেশের বিভিন্ন অঞ্চলে এক মাসের বেশি সময় ধরে বন্যা এবং বৃষ্টিপাতে সবজির দাম হু হু করে বাড়ছে। রাজধানীর খুচরা বাজারে এক মাসের ব্যবধানে ভোক্তাদের একাধিক সবজি কেজিতে ৩০-৪০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। তবে বাজারে সরবরাহ বেশি থাকায় কমেছে ইলিশের দাম।

শুক্রবার রাজধানীর বসুন্ধরা গেট সংলগ্ন ছায়েদ আলী বাজার, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, শান্তিনগর, সেগুন বাগিচা, নিউমার্কেট ও পলাশী বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

এসব বাজারে বিক্রেতারা বলেন, দীর্ঘদিন ধরে বন্যা ও বৃষ্টিপাতের কারণে কৃষক পর্যায় থেকে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ কমেছে। আর এ কারণে বাজারে সব ধরনের সবজি চড়া মূল্যে বিক্রি হচ্ছে।

এদিন প্রতি কেজি বরবটি বাজারভেদে বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কচুর লতি ৬০-৬৫ টাকা, পটোল ও ঢ্যাঁড়শ ৪০-৪৫ টাকা। প্রতি কেজি বেগুন ৭০-৯০ টাকা, যা মাসখানেক আগে ছিল ৪৫-৫৫ টাকায়। এছাড়া প্রতি কেজি কাকরোল বিক্রি হচ্ছে ৬০ টাকা। প্রতি কেজি কচুর মুখি বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়, গাজর বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা, ঝিঙা ৫০-৬০ টাকা এবং টমেটো ১০০-১২০ টাকা।

দামের ঊর্ধ্বমুখী প্রসঙ্গে রামপুরা বাজারের সবজি বিক্রেতা মো. আলমগীর বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও বৃষ্টির কারণে সবজি নষ্ট হচ্ছে। তাই রাজধানীতে সরবরাহ কমেছে। আর যেসব সবজি আসছে তা কৃষক পর্যায় থেকে বেশি দামে কিনতে হয়। তাই রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম বেড়েছে। তবে সবজির দাম বাড়লেও ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।

এদিন বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক কেজি ওজনের ইলিশ ৮৫০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭৫০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০-৭৫০ টাকা। আর ৫০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশের দাম নেয়া হচ্ছে ৪০০-৪৫০ টাকা।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...