Don't Miss
Home / হোম স্লাইডার / বর্তমান বাস্তবতায় তেলের দাম বাড়ানো যৌক্তিক

বর্তমান বাস্তবতায় তেলের দাম বাড়ানো যৌক্তিক

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : বর্তমান বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানো যৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার অর্থনৈতিক ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।এসময় দাম বাড়লে জনগণকে একটু চাপ সহ্য করতে হবে জানিয়ে তিনি বলেন, দাম যখন কম থাকে তখন সবাই এর সুফল পান।

তেলের দাম বাড়ানোর বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়েছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক মন্ত্রণালয়ের নিজস্ব কিছু ক্ষমতা থাকে। তেলের দাম বাড়ানোর বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় সেই ক্ষমতা প্রয়োগ করেছে। তবে প্রয়োজন হলে নিশ্চয়ই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে।

এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কীভাবে দাম বৃদ্ধি করেছে, তা বিচার-বিশ্লেষণ করে আগামী সভা শেষে এ ব্যাপারে বিস্তারিত বলবেন বলে জানান অর্থমন্ত্রী।উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে গত ৩ নভেম্বর দেশে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় সরকার। লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...