Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশকে হজম করা যাবে না: হান্নান শাহ

বাংলাদেশকে হজম করা যাবে না: হান্নান শাহ

এমএনএ রিপোর্ট : “বাংলাদেশকে ভারতের সিকিমের মতো রাজ্যে পরিণত করার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। তব বাংলাদেশকে সিকিমের হজম করা যাবে না” বলে ভারতকে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ সোমবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় হান্নান শাহ এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রতিবাদে ওই আলোচনার আয়োজন করে।

বাংলাদেশ সেনাবাহিনীতে অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও ভারত থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ আনায় সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

তিনি বলেন, ‘আমাদের সেনাবাহিনীতে হাজার হাজার বিস্ফোরক বিশেষজ্ঞ লোক রয়েছে। কিন্তু তারপরও বিদেশি লোকদের আনা হলো। কিন্তু কেন? এই কেন-এর জবাব তাদেরকে (ক্ষমতাসীনরা) অবশ্যই দিতে হবে।’

Hannan-Shahআজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হান্নান শাহ। উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য ও নির্ভেজাল গণতন্ত্রের দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

গুলশানের রেস্টুরেন্টে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার প্রসঙ্গ টেনে হান্নান শাহ বলেন, ‘কয়েকদিন আগে দেখলাম, গুলশান ঘটনার পর ভারত থেকে কয়েকজন সামরিক বিশেষজ্ঞ আসলেন। বলা হলো, তারা বিস্ফোরক দ্রব্যের বিশেষজ্ঞ। বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত তথাকথিত দুষ্কৃতিকারী, সন্ত্রাসবাদী ও অন্যরা বিস্ফোরক ব্যবহার করেছে বলে আমরা তো দেখি নাই। যদি পটকাকে তারা (সরকার) বিস্ফোরক মনে করেন, তাহলে আমার বলার কিছু নাই।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এ ঘটনায় সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসেবে আমার লজ্জা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে কি বোমা নিস্ক্রিয় করা কিংবা উড়িয়ে দেয়ার জন্য প্রশিক্ষিত লোকজন নাই? হাজার হাজার লোক আছে। আমাদের কোর অব ইঞ্জিনিয়ার্স আছে, সেখানে হাজার হাজার লোক আছে।’

সেনাবাহিনীর সাবেক এ কর্মকর্তা বলেন, ‘গুলশানে সন্ত্রাসী হামলায় গুলি করা হলো পয়েন্ট টু টু রাইফেলস থেকে, মারা হলো হ্যান্ডগ্রেনেড, ব্যবহার করা হলো বন্দুক ইত্যাদি। আর ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসীরা দুইটা পিস্তল দিয়ে হামলা করলো। অথচ আমাদের দেশ ও ভারত এখানে বিস্ফোরকের সন্ধান পেল, কিন্তু প্রশ্ন, কোথায় পেলো? বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত কাজের জন্য লোক এসেছে বলে আমরা বিশ্বাস করি না। এরা (সরকার) যেমন বোরকা পরে বাকশাল কায়েম করেছে, ঠিক তেমনি বোরকা পরে কিংবা অন্য কোনো ব্যানারে পরিকল্পনা করার জন্য অন্য কোনো লোক এসেছে বলে আমরা সন্দেহ করছি।’

বিএনপির এই নেতা বলেন, ‘গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনার সময় ভারত বললো, তারা সহযোগিতা দিতে প্রস্তুত, তাদের টিম রেডি আছে।’

ভারতীয় বিস্ফোরক বিশেষজ্ঞ দল

ভারতীয় বিস্ফোরক বিশেষজ্ঞ দল

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো অজুহাতে যদি বিদেশি সেনাবাহিনী আমাদের দেশে প্রবেশ করে, তাহলে দেশপ্রেমিক জনগণ সেই বিদেশি সেনাদের এ দেশের মাটিতে থাকতে দেবে না। তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে।’

হান্নান শাহ অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের ইশারা ছাড়া কোনো কিছু করে না। কিন্তু দিল্লির ছত্রচ্ছায়ায় থেকে আজীবন দেশ শাসন করা যাবে না।

বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপির শাসনামলে নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী জেএমবিকে নির্মূল করা হয়েছিল। কিন্তু এই আওয়ামী লীগের আমলে তারা আবার মাথাচাড়া দিয়েছে।

জুমার নামাজের খুতবা পর্যবেক্ষণের সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, মসজিদের ইমাম কী বয়ান করবেন, এখন সরকার তা ঠিক করে দেবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার জঙ্গিবাদ দমন করার বিষয়ে আন্তরিক কি না, নাকি তারাই জঙ্গিবাদের মদদ দিচ্ছে, তা নিয়ে সংশয় আছে। কারণ, দেশের এই পরিস্থিতিতেও সরকার জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া না দিয়ে দোষারোপের রাজনীতি করছে।

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন বাবলু, যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান খান প্রমুখ।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...