Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দিল ভারত

বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দিল ভারত

এমএনএ স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বোলিং তোপে শক্তিশালী ভারত তাদের মাঠেই কোণঠাসা হয়ে ১৪৯ রানের টার্গেট দিল টাইগারদের। সাকিব-তামিমহীন তারুণ্য নির্ভর বাংলাদেশ দল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ১৪৮ রানে প্যাকেট করে দিল।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় পেতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলকে ১৪৯ রান করতে হবে।

রোববার ভারতের দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ভারত শিবিরে শুরুতেই আঘাত হানেন শফিউল ইসলাম।

ভারত সেরা ওপেনার রোহিত শর্মাকে ইনিংসের প্রথম ওভারে ফেরান শফিউল। তার করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রোহিত। আউটের সিদ্ধান্ত দিতে সময় নেননি আম্পায়ার।

রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি বিরাট কোহলির পরিবর্তে ভারতীয় দলকে নেতৃত্ব দেয়া রোহিত শর্মা। দলীয় মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন তিনি।

এরপর তিনে ব্যাটিংয়ে নামা লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন অন্য ওপেনার শেখর ধাওয়ান। ২০ রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন রাহুল।

বাংলাদেশ দলের তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই তুলে নেন রাহুলের উইকেট। তার করা সপ্তম ওভারের তৃতীয় বলে শর্ট কাভারে ফিল্ডিং করা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রাহুল। তার বিদায়ে ৬.৩ ওভারে ৩৬ রানে ২ উইকেট হারায় ভারত।

ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহার, খলিল আহমেদ।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...