Don't Miss
Home / অর্থনীতি / বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াল
সুদের

বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়াল

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক নতুন পলিসি হিসেবে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন পলিসি রেট (রেপো সুদ হার) নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশ। অর্থাৎ ব্যাংকগুলোকে এই হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে।

রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এদিন অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির ৫৪তম সভায় রেপো সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫ ভাগে পুনর্নির্ধারণ করা হলো।

এদিকে রিভার্স রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ ভাগে অপরিবর্তিত থাকবে। নতুন ব্যাংক রেট রোববার (২৯ মে) থেকেই কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হারে ঋণ দিয়ে থাকে, যা ব্যাংকিং খাতে মৌলিক নীতিনির্ধারণী সুদের হার হিসেবে পরিচিত।

প্রায় ২ বছর পর বাংলাদেশ ব্যাংক এই হার সংশোধন করল। ২০২০ সালে জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট ৫ দশমিক ২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ করেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংক ঋণ নেওয়ার পরিমাণ কমে আসতে পারে।

x

Check Also

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে বাড়ছে লোডশেডিং

বিশেষ প্রতিবেদন দেশে জ্বালানি তেলের সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করায় তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমাতে ...