Don't Miss
Home / হোম স্লাইডার / বাংলাবান্ধা স্থল বন্দর ছয় দিনের ছুটিতে
শারদীয় দূর্গাপূজা

বাংলাবান্ধা স্থল বন্দর ছয় দিনের ছুটিতে

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ শারদীয় দূর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের ছুটিতে পড়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর।

শুক্রবার থেকে আগামী ২৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত এই স্থল বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার পঞ্চগড় আমদানী রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

জানা যায়, দূর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে আগামী ২৮ অক্টোবর (বুধবার) পর্যন্ত টানা ৬ দিন বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল থেকে পুনরায় এই স্থল বন্দরে আমদানি-রপ্তানী শুরু হবে।

পঞ্চগড় আমদানি-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি জানান, শারদীয় দূর্গোৎসব উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের (বাংলাদেশ ও ভারত) আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থল বন্দর ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...