Don't Miss
Home / সাহিত্যপাড়া / বাগদানের পর বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

বাগদানের পর বিচ্ছেদের ঘোষণা দিলেন নুসরাত ফারিয়া

এমএনএ বিনোদন ডেস্কঃ ২০২০ সালের মার্চে রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পন্ন হয় নুসরাত ফারিয়ার। কথা ছিল, ওই বছরের ডিসেম্বর ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে করবেন তারা। কিন্তু আড়াই বছর কেটে গেলেও বিয়ের পিঁড়িতে বসা হয়নি তাদের।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, বাগদান ভেঙে গেছে ফারিয়ার। সেকারণে আজও বিয়ে করছেন না তিনি। বিষয়টি এতদিন অস্বীকার করলেও এবার মুখ খুললেন। জানালেন, বিয়েটা আর হচ্ছে না।

সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন, ‘এই বিয়েটা আর হচ্ছে না! আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক না।’

বিচ্ছেদে ভয় ফারিয়ার। সেকারণে বিয়ে থেকে দূরে থাকতে চাইছেন উল্লেখ করে তিনি বলেন, ‘চারপাশে অনেক বিচ্ছেদের খবর পাই। এগুলো আমার ভয় লাগে। কারণ, আমাদের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমার মতো।’

সহসা বিয়ে করার ইচ্ছাও নেই এ বুদ্ধিমতী সুন্দরীর। আপাতত কাজটাই মন দিয়ে করতে চান তিনি। এ নায়িকা বলেন, ‘পরিবার থেকে বিয়ের এখনও চাপ আছে। কিন্তু আমি এখন যেভাবে, যে পরিমাণ কাজ নিয়ে ব্যস্ত আছি, বিয়ের বিষয়টি আসলে আমি কাজে সময় দিতে পারব না। তাই কাজ ফেলে এখনই বিয়ে করব না।’

দীর্ঘ সাত বছর রনির সঙ্গে গোপনে প্রেম করেছেন ফারিয়া। এরপর পারিবারিকভাবে বাগদান সেরেছিলেন তারা। রনি একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...