Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / বাণিজ্যের স্বার্থে সমুদ্রপথকে নিরাপদ রাখতে হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাণিজ্যের স্বার্থে সমুদ্রপথকে নিরাপদ রাখতে হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ অবাধ বাণিজ্যের স্বার্থে সমুদ্রপথকে নিরাপদ রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশ হয় সমুদ্রপথে। তাই অবাধ বাণিজ্যের স্বার্থে এই পথকে নিরাপদ রাখতে হবে।

বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের ইনানীতে বঙ্গোপসাগরের মোহনায় আন্তর্জাতিক নৌ-মহড়ার উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি।

সমুদ্রের অপার সম্ভাবনা উপলব্ধি করে সরকার এই খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান শেখ হাসিনা।

যুদ্ধ নয়, শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, যেকোনো যুদ্ধই মানবজাতির জন্য ক্ষতিকর। বাংলাদেশ কখনো যুদ্ধ চায় না। বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ইনানী সৈকতে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

সেখানে কর্মসূচি শেষে দুপুর ২টার পর শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের জনসভায় যোগ দেবেন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...