
এমএনএ বিনোদন ডেস্ক : আর মাত্র এক দিন। তারপরই আগামি ২২ জুলাই শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ভারতীয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত চলতি বছরের আলোচিত সিনেমা ‘কাবালি’। ছবিটির ব্যবসায়িক সফলতা প্রসঙ্গে ধারনা করা হচ্ছে হয়তো গত বছরে এস এস রাজামউলের ঐতিহাসিক রেকর্ডধারী সিনেমা ‘বাহুবলী’র সফলতাকেও ছাড়িয়ে যাবে ‘কাবালি’।
গত বছরে ভারতে মুক্তি পেয়েছিল দক্ষিণী তারকা প্রভাস অভিনীত সিনেমা ‘বাহুবলী’। এস এস রাজামউলের নির্মাণে সেই ছবিটি শুধু
তামিল তেলেগুতেই নয় কাঁপিয়ে দিয়েছিল গোটা ভারত। এমনকি বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে ছবিটি পাঁচশো কোটি আয়ের রেকর্ডও ছাড়িয়ে যায়। আর এবার সেই রেকর্ডধারী ছবিটিকে টেক্কা দিতে আসছে রজনীকান্ত অভিনীত এবং পিএ রঞ্জিতের ছবি ‘কাবালি’।
বুড়ো হয়ে গেছেন রজনীকান্ত। সর্বশেষ ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লিঙ্গা’তে দেখা গিয়েছিল তাকে। ‘কাবালি’র শুটিংয়ের সময়ও বেশ কয়েকবার তার অসুস্থতার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু তারপরও ভালোভাবেই শেষ করেছেন ছবির শুটিং। এখন শুধু মুক্তির প্রতীক্ষা!
এরইমধ্যে আমেরিকায় অন্তত চারশো প্রেক্ষাগৃহ দখলে নিয়েছে রজনীর ‘কাবালি’। শুধু তাই না অগ্রীম টিকেট বিক্রিতে নেমে মাত্র দুই ঘন্টায় শেষ হয়ে গেছে ‘কাবালি’র টিকেট। প্রযোজক মনে করছেন, এমন অবস্থা শুধু আমেরিকায় নয়। চেন্নাইয়েও রজনীর ছবিটি নিয়ে দর্শকের এমন আগ্রহ লক্ষ করা গেছে।
আর এই জন্যই সদ্য একটি সাক্ষাৎকারে ‘কাবালি’র প্রযোজক বলেন, কাবালি রিলিজ পেলেই অন্তত ৫০০ কোটি রুপি আয় করবে বলে বিশ্বাস করি। এমনকি এই ছবিটি ‘বাহুবলী’র রেকর্ডকেও ছাড়িয়ে যেতে যারে। কারণ এই ছবির মূল শক্তিতো রজনীকান্ত। সাড়া বিশ্বে তার ভক্ত অনুরাগীরা আছেন। আর সেটা দেখারই অপেক্ষায় আছি।
অন্যদিকে সুপারস্টার সালমান খানের জন্যও হুমকি হয়ে আসছেন রজনীকান্ত। কেননা গত দুই সপ্তাহ ধরে ‘সুলতান’ ছবিটি দিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছেন সালমান। কিন্তু ২২ জুলাই থেকে ভারতের অধিকাংশ সিনেমা হল দখলে নিয়েছে রজনীর কাবালি। এখন দেখার বিষয় বক্স অফিসে কি তুলকালাম ঘটাতে পারে রজনীর ‘কাবালি’।
প্রসঙ্গত, বয়স হয়ে যাওয়ায় বেছে বেছে সিনেমা করছেন রজনীকান্ত। তাই আগের চেয়ে এখন খুব কম সিনেমায় দেখা মেলে তার। ‘কাবালি’ ছাড়াও চলতি বছরে আরো একটি সিনেমায় অভিনয় করছেন রজনীকান্ত। তামিল নির্মাতা এস শঙ্করের জনপ্রিয় ‘রোবট’-এর সিক্যুয়াল ‘রোবট-২’-এ অভিনয় করছেন তিনি। ২০১০ সালে মেয়ের বয়সী ঐশ্বরিয়া রাই অভিনীত ‘রোবট’ ছবিটি বেশ আলোচিত ও বক্স অফিসে তুমুল বাণিজ্য করতে সমর্থ হয়। আর এইজন্যই ছবির প্রযোজক এবার আরো বিশাল বাজেট বিনিয়োগ করছেন এই সিনেমার জন্য। আর এই সিনেমায় রজনীকান্তের সাথে প্রথমবার দেখা যাবে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

