Don't Miss
Home / আজকের সংবাদ / বায়ুদূষণে বছরে ৫৫ লাখ মানুষের মৃত্যু

বায়ুদূষণে বছরে ৫৫ লাখ মানুষের মৃত্যু

এমএনএ ইন্টারন্যামনাল ডেস্ক : পরিবেশ দূষণরোধে বহুদিন ধরেই পরিবেশবিদরা সোচ্চার। কিন্তু শিল্পায়নের এ যুগ তাদের সব যুক্তিকে অকাট্য মনে করলেও মানতে যেন নারাজ। ফলে দূষণের থাবায় দিনদিনই বাসের অযোগ্য হয়ে পড়ছে মানুষের একমাত্র আবাস এই পৃথিবী। নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র বায়ুদূষণে সারাবিশ্বে বছরে ৫৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, শিল্পকারখানা, যানবাহন, কয়লা ও কাঠের দহন থেকে উৎপাদিত কার্বন ডাই-অক্সাইড ও সিসাসহ অন্যান্য ক্ষুদ্র কণিকা বায়ুদূষণের অন্যতম কারণ।

‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ প্রজেক্ট’-এর অংশ হিসেবে নতুন এই গবেষণা প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলেন, নাগরিকদের জীবন রক্ষার জন্য বায়ুর উন্নয়নে কিছু কিছু দেশকে কত দ্রুত কত দূর যেতে হবে তা এই পরিসংখ্যানে ফুটে ওঠেছে।

AIR POLLUTION 2

২০১৩ সাল থেকে এ গবেষণা কার্যক্রম শুরু হয়। এতে বিজ্ঞানীরা বলেছেন, বায়ুদূষণের কারণে মৃত্যুর হার সবচেয়ে দ্রুত বাড়ছে চীন ও ভারতে।

বোস্টনের হেলথ ইফেক্টস ইনস্টিটিউটের ড্যান গ্রিনবম বলেছেন, বেইজিং বা দিল্লিতে বায়ুদূষণের অবস্থা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, যেদিন এসব নগরীর বাতাসে দূষণের মাত্রা অন্যান্য সাধারণ দিনের চেয়ে বেশি থাকে, সেদিন বাতাসের প্রতি এক ঘনমিটারে সূক্ষ্ম কণার পরিমাণ থাকে ৩০০ মাইক্রোগ্রামেরও বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বাতাসে কোনোমতেই ক্ষুদ্র কণার (পিএম২.৫) পরিমাণ ২৫ থেকে ৩৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। ২ দশমিক ৫ মাইক্রোমিটার ব্যাসের ক্ষুদ্র কণিকাকে ‘পিএম২.৫’ বলা হয়ে থাকে।

নতুন গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, শুধুমাত্র চীনেই বায়ুদূষণের কারণে বছরে মারা পড়েন প্রায় ১৬ লাখ মানুষ। আর ভারতে এ সংখ্যা ১৩ লাখ।

Smoke stack emitting from chimney

ছোট তরল বা বস্তু কণা শ্বাসনালী দিয়ে ভেতরে গেলে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাস-প্রশ্বাস যন্ত্রের সমস্যা এবং এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

গত কয়েক দশকে উন্নত দেশগুলো এই সমস্যা সমাধানে বড় সাফল্য পেলেও উন্নয়নশীল দেশে বায়ু দূষণের কারণে মৃতের সংখ্যা বাড়ছেই।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, অপুষ্টি, স্থূলতা, অ্যালকোহল, মাদকাসক্তি ও অনিরাপদ যৌন চর্চার মতো অন্য ঝুঁকি উপাদানের চেয়ে বায়ু দূষণের কারণে বেশি মৃত্যু হয়।

উচ্চ রক্তচাপ, খাদ্যাভ্যাসের ঝুঁকি ও ধূমপানের পর এই ঝুঁকিকে চতুর্থ বৃহত্তম অবস্থানে রেখেছে গ্লোবাল বারডেন অব ডিজিজ প্রজেক্ট।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...