Don't Miss
Home / রাজনীতি / বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়: শেখ সেলিম
শেখ সেলিম
শেখ সেলিম

বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়: শেখ সেলিম

এমএনএ রাজনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপিকে দল নয়, একটা সমিতি বলা যায়, এদের কোনো আদর্শ নেই। যে দেশের মানুষ রক্ত দেয়, সেই দেশের রক্ত কখনো বৃথা যায় না। বাংলাদেশ আর দ্বিতীয় পাকিস্তান হবে না।

রোববার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

শেখ সেলিম বলেন, ৭৫-এর ১৫ আগস্টের পর স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকারদের মিলন মেলায় পরিণত হয়েছে বিএনপি।

আগামী ১১ জানুয়ারি ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা রাজনীতি করবে, তাদের জনগণের কল্যাণে একটি কর্মসূচি দিতে হয়। কিন্তু, বিএনপির কর্মসূচি হলো তাদের তারেক জিয়া দেশ দখল করবে, খালেদা জিয়া ভাষণ দেবে, এটা কোনো রাজনীতি নয়। বিএনপি নির্বাচনই করতে পারবে না কারণ তাদের দলে কোনো নেতা নেই। খালেদা দিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত। ১১ জানুয়ারি বিএনপি আন্দোলনের নামে কিছুই করতে পারবে না। কারণ তারা রাস্তায় টিকে থাকতে পারে না।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান শেখ সেলিম। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটির সদস্যসহ সহযোগী সংগঠনের নেতার্মীরা উপস্থিত ছিলেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...