Don't Miss
Home / হোম স্লাইডার / বিএনপির নতুন কমিটির ১৫ পদে নাম ঘোষণা

বিএনপির নতুন কমিটির ১৫ পদে নাম ঘোষণা

এমএনএ রিপোর্ট : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাত যুগ্ম মহাসচিব ও আট সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

BNP-2016....

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই দুই পদে ১৫ জনের নাম ঘোষণা করেন।

যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পেলেন মাহবুব উদ্দিন খোকন, মুজিবর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, হারুন-অর রশীদ ও আসলাম চৌধুরী। তাদের মধ্যে শুধু মাহবুব উদ্দিন খোকন আগের কমিটিতে যুগ্ম মহাসচিবের দা​য়িত্বে ছিলেন।

সাংগঠনিক সম্পাদকেরা হলেন ঢাকায় ফজলুল হক মিলন, চট্টগ্রামে শাহাদাত হোসেন, খুলনায় নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহীতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশালে বিলকিস শিরিন, রংপুরে আসাদুল হাবিব দুলু, ময়মনসিংহে এমরান সালেহ প্রিন্স ও ফরিদপুরে শামা ওবায়েদ। তাদের মধ্যে ফজলুল হক মিলন ও আসাদুল হাবিব দুলু পুরোনো কমিটিতে একই পদে ছিলেন।

BNP-2016

রিজভী বলেন, ‘গত ১৯ মার্চ বিএনপির জাতীয় সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী কমিটিসহ দলের সব কমিটি গঠনের সর্বময় ক্ষমতা দেন কাউন্সিলররা। সেই ক্ষমতাবলে চেয়ারপারসন এসব পদে তাদের মনোনীত করেছেন।’

এর আগে ১৯ মার্চের সম্মেলনে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুনর্নির্বাচিত হন। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মহাসচিব, রুহুল কবির রিজভীকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ পদে মনোনয়ন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিদায়ী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

কমিটির অন্য সদস্যদের নাম এখনও ঘোষণা হয়নি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...